যশোরের মনিরামপুরে মঙ্গলি খাতুন পলি (৩৩) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়ল পাড়ায় এ ঘটনা ঘটে।
সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে আজ শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থলে গেছে মনিরামপুর থানা-পুলিশ। নিহতের ঘাড়, হাত ও কোমরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পলি মাছনা ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাসনা মোড়ল পাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। অন্য হিজড়াদের সঙ্গে দল বেঁধে গ্রাম ঘুরে জীবন চলত তাঁর। পলির বাড়ি প্রাচীর ঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি ঢুকে বারান্দায় মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েন পলি। এরপর সকাল গড়িয়ে আবার সন্ধ্যা নামলেও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরে পলির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘মর্গে পাঠানোর উদ্দেশ্যে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে