
যশোরের যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে যশোর শহরের ঢাকা রোড এলাকার বিসিএমসি কলেজ-সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই অভিযান চলে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর দুই ভাই জোবায়ের হাসান সাকি ও জাকির হোসেন সাগর, আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। আড়াই ঘণ্টা ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে