যশোরের ঝিকরগাছায় বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হয়েছেন মো. আব্দুস সোবহান নামের এক কৃষক। স্বল্প জায়গায়, কম সময়ে এই চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এই পদ্ধতিতে আদা চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলার বেজিয়াতলা গ্রামের কৃষক মো. আব্দুস সোবহানের বাড়ি সংলগ্ন পুকুর, পুকুরের চারপাশে বিভিন্ন ফলদ বৃক্ষের গাছে ভরা। এসব গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেছেন তিনি। মসলাজাতীয় ফসল গাছতলায় এই পদ্ধতিতে চাষ করে দ্বিগুণ ফলন হয়েছে।
কৃষক আব্দুস সোবহান বলেন, ‘গত বছরের মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে ৩০০ বস্তায় লাগাই। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা ওঠাই। এতে আড়াই মণ আদা পাই। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা। তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে।’
আব্দুস সোবহান আরও বলেন, ‘সমস্ত আদা রেখে দিয়েছি বীজ করতে। আগামীতে বেশি করে চাষ করব। বুঝেশুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। এই চাষে জমি কম লাগে, খরচও কম।’
উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। আব্দুস সোবহানকে দেখে অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও তাঁদের সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আব্দুস সোবহানকে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সার দেওয়া হয়। অন্য কৃষকদের মধ্যে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন আরও সমৃদ্ধ হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে