
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার সাত বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, ড্যাব যশোরের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে তাঁদের তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
পরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশে যেকোনো জায়গায়, যেকোনো ক্রাইসিসে বিএনপির নেতা-কর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটির ধর্ষণের শিকার হওয়ার খবর পান, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এখানে এসেছি।’
আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর ওপর না ঘটে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে