যশোরের বেনাপোল পৌর এলাকায় মিজানুর রহমান নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মিজানুরের ব্যবহৃত ছুরি দিয়েই গলা কেটে তাঁকে হত্যা করে। তিনি বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের হানিফ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর প্রতি শুক্রবার বেনাপোল চেকপোস্টে গরুর মাংস বিক্রি করতেন। শুক্রবার রাত আড়াইটার দিকে অন্যান্য দিনের মতো তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সময়মতো দোকানে না পৌঁছানোয় সহকর্মীরা তাঁকে বাড়িতে খুঁজতে আসেন। এ সময় তাঁর স্ত্রী বাড়ি দরজা খুলে উঠানে এসে দেখেন তাঁর স্বামীকে কে বা কারা গলা কেটে বাড়ির মধ্যে ফেলে রেখেছে।
পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গরু জবাইয়ে ব্যবহৃত মিজানের একটি ছুরি উদ্ধার করে। এ ছুরি দিয়েই তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের ভাই জুলু মিয়া বলেন, ‘ভাই হত্যার বিচার চাই। বাড়ির মধ্যেই খুন। কেউ জানল না।’ পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, হত্যাকারীকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার তথ্য বলছে, এ নিয়ে গত তিন মাসে বেনাপোল পোর্ট থানার পুলিশ পাঁচটি মরদেহ উদ্ধার করেছে। এসব ঘটনায় দুটি হত্যা মামলা ও তিনটি আত্মহত্যা মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে