
বগুড়াতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের হামলার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। আজ শুক্রবার বিকেলে শহরের ঈদগা মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
সমাবেশে বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্পী, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। উদীচী স্বাধীনতার কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে। উদীচী স্পষ্ট করে বলতে চায়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনার সঙ্গে যারাই বেইমানি করার চেষ্টা করবে, সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করবে। এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায় হয়েছে, নতুন করে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সতর্ক দৃষ্টির রাখার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়।
উদীচী যশোর সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু বলেন, ‘স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা দেশের চেতনার ওপর আঘাত। আমরা জাতীয় সংগীত গাইলে আমাদের গায়ের লোম কাঁটা দেয়; আর স্বাধীনতাবিরোধীদের গায়ে জ্বালা ধরে। জাতীয় পতাকা আজ খামচে ধরেছে শকুনেরা। তাই আজ তারা জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলে। ’৭১-এর পরাজিত শক্তিরা এ খেলার ধৃষ্টতা নতুন করে দেখাচ্ছে।’

আমিনুর রহমান হিরু আরও বলেন, ‘দেশে বৈষম্য জন্য গণ-অভ্যুত্থানের হলেও এখনো মুক্ত সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করা হচ্ছে। একটি অপশক্তি নানাভাবে তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে তাদের মনে রাখতে হবে, এ দেশের স্বাধীনতা বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীরা তাদের রুখে দেবে। এ হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ সময় আরও বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধনী সংগীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে