
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে