
যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবককে ডেকে নিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী। গুলি করার পরপরই তারা পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ বিকেলে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তাঁর বরফকলে অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, দুই বছর ধরে কপালিয়া বাজারে বরফকল পরিচালনা করে আসছেন রানা। আজ সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে বরফকল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলির রাস্তার মুখে নিয়ে যায়। এরপর তারা তাঁকে সেখানে গুলি করে হত্যা করে।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ‘রানা প্রতাপ নামের এক বরফকলমালিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। দুর্বৃত্তরা তাঁর মাথায় একাধিক গুলি করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের স্কুলশিক্ষক তুষার বৈরাগীর ছেলে। মনিরামপুরের কপালিয়া বাজারে তাঁর বরফকল রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে