জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
আজ শুক্রবার শহরের শেরপুর ব্রিজ এলাকায় দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০) ও ইসতিয়াক আহম্মেদ (২০)। আর আহত শিশুর নাম আবরার। তাঁরা জামালপুর পৌর এলাকার মুকন্দবাড়ি থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি শেরপুরে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমা নামাজের সময় ব্রহ্মপুর নদে ওপর সেতুর টোল ঘরের পাশে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল পুলিশ। ওই সময় শেরপুরগামী একটি ট্রাককে দাঁড় করিয়ে পুলিশ কথা বলার সময় পেছনে থাকা মোটরসাইকেলটি বের হয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে দেলোয়ার ও ইসতিয়াক আহম্মেদ ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় শিশু আবরার। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা জামালপুর সদর থানার পুলিশের গাড়ি ও সদস্যদের ওপর হামলা করে। পরে পুলিশের আশ্বাসে চার ঘণ্টার পর বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘এ ঘটনার পর স্থানীয়দের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে