
২৬ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য জামালপুরে মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধন থেকে বলা হয়, জামালপুরের ২৬ লাখ মানুষ এবং পার্শ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে বিগত সরকার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করে। তবে গত ১৪ বছরেও হাসপাতালের ভবন নির্মিত হয়নি।
এদিকে বিদ্যমান ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসিইউ ব্যবস্থার যন্ত্রপাতি থাকলেও সেগুলো চালু হয়নি। এতে জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল কলেজের হাসপাতাল ভবন ও জেনারেল হাসপাতালের আইসিইউ চালুর দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আব্দুল জলিল, রাসেল মিয়া, মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম প্রমুখ। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে