
জামালপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেনের জামিন নামঞ্জুর করায় আদালত প্রাঙ্গণে হট্টগোল দেখা দেয়। আজ বুধবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তাঁর মুক্তির দাবিতে শতাধিক নারী-পুরুষ স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে একজন নারীসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।
স্থানীয় ও আদালত সূত্র জানায়, জাকির হোসেনের বিরুদ্ধে মেলান্দহ উপজেলার নাংলা গ্রামে বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মামলা হয়। মামলার বাদী চায়না বেগম। আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবর পেয়ে আইনজীবীর স্বজন ও এলাকাবাসী আদালতে জড়ো হয়ে স্লোগান দেন।
পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি হয়। এ সময় আহতদের মধ্যে জান্নাতুল হুমাইরা জেমি (জাকির হোসেনের ভাতিজি) বলেন, ‘আমি গ্রামের লোকজনকে বাইরে বসিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ মারধর শুরু করে। তারা আমাদের গ্রামের নিরীহ এলাকাবাসীকেও মারধর করেছে।’

আদালত প্রাঙ্গণের উত্তেজনা প্রায় আধা ঘণ্টা পর শান্ত হয়। এরপর জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়।
কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, ‘আমাদের এখানে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু মারামারি হয়নি। তারা করতে চেয়েছিল। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে তাদের বোঝাতে সক্ষম হয়েছি।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে