
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। আজ সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। ১ এপ্রিল তিনি অস্ত্র হাতে দলীয় কার্যালয়ে হাজির হন।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক দাবি করেন, তাঁর ছেলেকে মারধর করে দলীয় কার্যালয়ে আটকে রাখা হয়। এ কারণে তিনি অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ছেলেকে উদ্ধার করেন। তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন তাঁর সম্মান ক্ষুণ্ন করতে সত্য উপেক্ষা করে একটি অংশের ভিডিও সাংবাদিকদের সরবরাহ করে অপপ্রচার চালিয়েছেন।
সিরাজুল হক বলেন, ‘আমি ১৯৯১ সালে জামালপুর সদর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বাস্থ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। মহান মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছি। আমি জানি না, এমন কোনো কাজ করেছি কি না, যা দল বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তবে সম্প্রতি দলের অফিসে গিয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নেতা-কর্মীদের হুমকির যে অভিযোগ গণমাধ্যমে এসেছে, তা শুনে আমি মর্মাহত হয়েছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহরের স্টেশন রোডে সফি মিয়ার বাজার মোড়ে আমার বাবার কেনা সম্পত্তিতে টিনশেড ঘরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ওয়ারেছ আলী মামুনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সেই অফিসটি মামুন ব্যক্তিগতভাবে ব্যবহার করতে শুরু করেন। যেখানে তাঁর অনুসারী ছাড়া অন্য কোনো নেতা-কর্মী ঢুকতে পারেন না। ১৮ বছর ধরে আমি যদি অফিসটির ভাড়া নিতাম, তবে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকা হতো। তবে আমি এটি বিনা মূল্যে দলের জন্য দিয়েছিলাম। কিন্তু বর্তমানে এটি তাঁর ব্যক্তিগত চেম্বারে পরিণত হয়েছে।’
সিরাজুল হক বলেন, ‘ওয়ারেছ আলী মামুন দীর্ঘ ১৭ বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং তাঁর পরিবারের অনেক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জামালপুর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদসহ বিভিন্ন দখল-দস্যুতার বিষয়ে। তাঁর বিরুদ্ধে ভূমি দস্যুতার একাধিক অভিযোগ রয়েছে। আমি নিজেও তাঁর ভূমি দস্যুতার শিকার হয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে