জামালপুরের সরিষাবাড়ীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি থামাতে গিয়ে আজিজ সর্দার (৬০) নামে এক মাতব্বরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের আব্দুল সালামের সঙ্গে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল করিম মণ্ডলের বিরোধ চলছিল। আজ সকালে ওই বিরোধপূর্ণ জমি চাষ করতে যান আব্দুল সালম ও তার লোকজন। এতে আব্দুল করিম মণ্ডল ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে গিয়ে স্থানীয় মাতব্বর আজিজ সর্দার বিরোধ মেটানোর চেষ্টা করেন। এ সময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সর্দারকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি পাশে রাখা কোদালের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের জামাতা সোহাগ সরকার বলেন, ‘আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত মানুষ। রেভা বেগমের ধাক্কাতেই শ্বশুরের মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে