
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে