জামালপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার ভোররাতে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়ায় অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন খোদেজা বেগম (৪০) ও মোছা. বুলবুলি (৫৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামালপুর পৌর এলাকার মৃধাপাড়ায় মৃত শাহজাহানের ছেলে শামছুল হুদা সেলিমের আধা পাকা বাসার ভাড়াটিয়া শেরপুরের কুসুমহাটি গ্রামের মৃত হাশর আলীর মেয়ে খোদেজা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। এই খবরে শনিবার ভোররাতে পুলিশের একটি দল খোদেজার বাসায় অভিযান চালায়। এ সময় তাঁর কক্ষে তল্লাশি চালিয়ে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, পরে খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের মৃত আজগার আলীর মেয়ে মোছা. বুলবুলিকে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি উদ্ধার হওয়া গাঁজা কিনতে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী খোদেজা বেগমকে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছি। তিনি স্বীকার করেছেন, তিনি বিক্রির জন্য এসব গাঁজা রেখেছিলেন। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।’ গাঁজা উদ্ধারের ঘটনায় খোদেজা ও বুলবুলির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে