
জামালপুরের দেওয়ানগঞ্জে যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা চালানোসহ দোকান ভাঙচুর করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহসম্পাদক আবু তাহের, খাদ্যবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পল্টন ও যুবদলের সদস্য লাভলু। তাঁদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মিয়া বলেন, ‘কয়েক দিন আগে আমাদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারাটিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে আমাদের ওপর হামলা করে দলের পদবঞ্চিতরা। এ সময় তারাটিয়া বাজারে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দোকান ভাঙচুর করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে