
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শ্বশুর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে নরুন্দি বাজারের পাশে মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শেখ হাসিনার বক্তব্য ও বিভিন্ন সময় শাওনের ফেসবুক পোস্টের প্রতিবাদে আজ বিকেলে একটি মিছিল করে বিক্ষুব্ধ জনতা। নরুন্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগ করে।
শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। তিনি গত কয়েকটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে