
জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন। এর মধ্যে মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন ও বকশীগঞ্জ উপজেলার চারজন নেতা-কর্মী রয়েছেন।
কারাগারে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল; মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল; সদস্য জয়নাল আবেদীন আয়না ও শহিদুল ইসলাম; মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি; শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ৩১ জন।
আদালত সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের করা দুটি মামলা, সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে পুলিশের করা একটি মামলাসহ চারটি মামলায় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালসহ ২৭ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেছেন, চার মামলায় মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ জন এবং বকশীগঞ্জ উপজেলার চারজন নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিহত ব্যক্তির বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাঁদের বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মিলন খানসহ সাত-আটজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে এসে তাঁদের ওপর হামলা ও ভাঙচুর চালান...
২৯ মিনিট আগে
এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন।
৪১ মিনিট আগে
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার সোহানুর রহমান ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনায় চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোহানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় মামলাটি করেন।
১ ঘণ্টা আগে
মামলার বিবরণে বলা হয়, ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ অন্যান্য আসামিদের সঙ্গে একাধিক মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ‘শত্রুতা’ ছিল।
১ ঘণ্টা আগে