
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুনকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলসীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি আর সুপার পরিবহন বাসে চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর ধরে জাহিদ ইসলাম বি আর সুপার পরিবহন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল। রাতে খাবার খেয়ে আরেক সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। সকালে ইউসুফ তাঁকে ঘুম থেকে ওঠার জন্য অনেকবার ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খোরশেদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। ৫ দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩ মিনিট আগে
সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা নারী, শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
১০ মিনিট আগে
বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে আলমডাঙ্গা উপজেলা চত্বরে জ্বালানি কার্ডের লাইনে দাঁড়ান বখতিয়ার। প্রচণ্ড ভিড়ে বখতিয়ার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় যে তিনি মারা গেছেন।
১ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে হাতেনাতে আটক করা হয়।
১ ঘণ্টা আগে