
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকার সোহানুর রহমান ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনায় চার মানব পাচারকারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোহানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
এর আগে গত শনিবার উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ১২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। ১২ জনের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার একজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় মানব পাচারকারী জসীম, মুজিবুর, ছালেহসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, মানব পাচারকারীদের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তিতে লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার কথা ছিল দিরাইয়ের ছয় অভিবাসনপ্রত্যাশীর। কিন্তু পরে তাঁদের ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেওয়া হয় এবং অনাহারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। পরে মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে