
হবিগঞ্জের চুনারুঘাটে গোয়ালঘরে কয়েল থেকে আগুন লেগে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।
গতকাল বুধবার মধ্যরাতে সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দুই ভাই আব্দুল কদ্দুছ ও কদর আলী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাসুদেবপুরের মৃত আব্দুল বারিকের দুই ছেলে কদ্দুছ ও কদর একটি গোয়ালঘরে ভাগাভাগি করে গবাদিপশু পালন করতেন। সেখানে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম ভেঙে প্রথমে আগুন দেখতে পান কদর। পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে যান দুই ভাই। তাঁরা গবাদিপশু পালন করে জীবন নির্বাহ করতেন বলে জানান কদর।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ঘটনাটি জানার পরই আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির জন্য জরুরি সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে