
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীসহ মোট ছয় শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হীরা বাড়ি এলাকা থেকে শরিফুল ও আবু কালামকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর তাঁদের দেওয়া তথ্যমতে, শহরের পূর্ব মিয়াপাড়ার মাওলানা জামাল উদ্দিনের ভাড়াটিয়াদের বাসায় অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও সাংগঠনিক ফরম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও বশেমুরবিপ্রবির আইন বিভাগের তুতীয় বর্ষের শিক্ষার্থী আল ইমরান মুসা (২৪), সদর থানা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও বশেমুরবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২), বশেমুরবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়ার বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলাউদ্দিন (৩২) এবং গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম (১৫)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো ও অন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে