
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক কিশোরীকে উত্ত্যক্ত এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাত ৮টায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা গ্রাম্য চিকিৎসক ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
টঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক কিশোরীকে উত্ত্যক্ত করা নিয়ে নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি খোরশেদ আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এ দুই পক্ষের মধ্যে আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, সংঘর্ষে আহত হয়ে ১৩ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে আসেন। তখন একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
২ মিনিট আগে
শারীরিক অসুস্থতার কারণে মাগুরার নবাগত জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদকে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা স্থিতিশীল ও শঙ্কামুক্ত।
১৫ মিনিট আগে
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
চাঁদপুর শহরের পুরাণ বাজারে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি ফেলে দূষণ এবং খাল ভরাটের অভিযোগে দুই অটো রাইস মিল মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
২২ মিনিট আগে