
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাকের পার্টি।
আজ শুক্রবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়ায় উপজেলা জাকের পার্টির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তিন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির অতিরিক্ত মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি অ্যাড. এ এন এম মনিরুজ্জামান লাল।
প্রার্থীরা হলেন গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে এবিএম জিয়াউর রহমান ওরফে ফেলু হাজী। তিনি জাকের পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহসভাপতি। গাজীপুর-৪ কাপাসিয়া আসনে ডা. জুয়েল কবির। তিনি গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক। গাজীপুর-১ কালিয়াকৈর আসনে মানিক সরকার। তিনি গাজীপুর জেলা কমিটির সহ সভাপতি।
কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আনোয়ারুল হক বাচ্চুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ৩টি আসনের প্রার্থী নাম ঘোষণা দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে। সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি সূত্র।
১ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
৬ মিনিট আগে
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
১১ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
৩০ মিনিট আগে