গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বুধবার সকালে ভাতিজার হাতে চাচি খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল সরকারের (২৭) বাবা জাকির হোসেন সরকারকে আটক করেছে পুলিশ।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তাঁর ভাই আওলাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনেরা একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।
গত মঙ্গলবার দুপুরের পর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিস বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু বুধবার বৈঠক বসার আগেই উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারের (৪০) বুকে আঘাত করেন। এ সময় আওলাদ হোসেন (৫০) ও তাঁর ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে