গাজীপুরের কালীগঞ্জে ঘরের মেঝে থেকে আলেয়া বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) ও শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একই দিন সকালে কালিগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ করে পুলিশ।
নিহত আলেয়া ওই গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী। তাঁরা স্বামী-স্ত্রী নিজের বাড়ির পাশের মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। পরে রাত আনুমানিক ১টার দিকে স্ত্রী গলায় ফাঁসি দিয়েছে বলে চিৎকার করে মোজাম্মেল। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামিয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে মার দেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে। এ সময় মোজাম্মেল ও আবুল হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এসআই বলেন, হত্যা না আত্মহত্যা এই বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিক সুরতহালে মরদেহের গলায় কাল দাগ পাওয়া গেছে।
ওসি মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে