
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হবে। আন্দোলনে একজন ছেলের পাশাপাশি নারীর ভূমিকা কোনো অংশেই কম ছিল না বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার বেলা ৩টায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।
শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রায় এক বছর আগে ‘জুলাই’ আন্দোলন শেষ হয়েছে। আমি এখনো পর্যন্ত শহীদদের পরিবারের কাছে যেতে পারিনি। তবে রাষ্ট্রীয়ভাবে কিংবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে যে অনুদান নাফিসার বাবাকে দেওয়া হয়েছে, তা তিনি সঠিকভাবে পেয়েছেন। এ ছাড়া এখানে আরও একজন শহীদ সানজিদ হোসেনের বাবা এসেছেন, তিনিও সঠিকভাবে অনুদানের অর্থ পেয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, তবে আমরা চেষ্টা করছি, সকল শহীদের পরিবারের কাছে পৌঁছানোর। নাফিসার বাবা জুলাই শহীদদের সনদ দেওয়ার দাবি জানিয়েছেন। শহীদদের সনদ দেওয়ার বিষয়টি সহজ হলেও যোদ্ধাদের সনদ দেওয়ার বিষয়টা অনেকটাই জটিল।’
শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে উপদেষ্টা পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতা-কর্মী ও স্থানীয়রা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও সানজিদ হোসেন মৃধা। ৭ আগস্ট আজকের পত্রিকায় নাফিসা হোসেন মারওয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যা জুলাই ফাউন্ডেশনের নজরে আসে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে