
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছে ঈদে ঘরমুখী মানুষ।
দুপুরে জৈনা বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেন তুলনামূলক ফাঁকা থাকলেও ময়মনসিংহ লেনে প্রচণ্ড গাড়ির চাপ। যানজটের কারণে একই স্থানে ঠায় দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার গণপরিবহনগুলো। যত দূর চোখ যায় শুধু বাস, ট্রাক আর অন্যান্য গাড়ির ভিড়।
সৌখিন পরিবহনের বাসচালক রমিজ উদ্দিন বলেন, ‘ঘণ্টাখানেক সময় জৈনা বাজার বাসস্ট্যান্ডে বসে রয়েছি। অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ। পুলিশ কাজ করলেও সড়ক ফাঁকা হচ্ছে না। গরমে যাত্রীদের খুবই কষ্ট হচ্ছে। শিশুদের ভোগান্তি বেশি হচ্ছে।’
শ্যামলী পরিবহনের যাত্রী সুলতান খান বলেন, ‘ঈদের ছুটির তৃতীয় দিনেও এই অবস্থা। রাতে বৃষ্টির কারণে রওনা হইনি ভোগান্তি হবে বলে। কিন্তু দিনে আরও বেশি দুর্ভোগে পড়েছি। শিশুরা গরমে ছটফট করছে। বাসে কান্নাকাটি করছে। অনেক কষ্ট হচ্ছে।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সড়কের মাওনা চৌরাস্তার পরে একটু যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। বিভিন্ন প্রবেশমুখে এলোমেলো গাড়ির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার নিয়ন্ত্রণ ফিরে আসবে।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘আটক এসব চাল সরকারি কর্মসূচির সিলযুক্ত বস্তায় পাওয়া গেছে। কয়েকটি গুদামে আনুমানিক ৭০০-৮০০ বস্তা বা তারও বেশি চাল রয়েছে। পুলিশ আসার আগেই গুদামের মালিকেরা পালিয়ে গেছেন। আপাতত এসব চাল পুলিশি পাহারায় ও স্থানীয় গণ্যমান্য...
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।
২৩ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এবারের ঈদে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে কোনো...
১ ঘণ্টা আগে
খুলনা থেকে চুরি হওয়া বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানার টোরো কার ওয়াশ প্রতিষ্ঠান থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে