
খুলনা থেকে চুরি হওয়া বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানার টোরো কার ওয়াশ প্রতিষ্ঠান থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক আবু সুফিয়ান ওরফে আবুল, তাঁর অপর দুই সহযোগী আব্দুল কুদ্দুস ওরফে নব খলিফা এবং লুৎফর রহমান।
সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা সুলকনা বসুর একটি জিপ সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি বাড়ির গ্যারেজে রাখা হতো। গাড়ির ড্রাইভারের বেতন এবং গ্যারেজ ভাড়া বাবদ তিনি প্রতি মাসে ১৫ হাজার টাকা ব্যয় করতেন। গত ১৭ জানুয়ারি সুলকনা বসু বুঝতে পারেন, তাঁর গাড়িটি গ্যারেজ থেকে চুরি হয়ে গেছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে তদন্ত করে মামলা নেয় থানার পুলিশ।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, চুরি হওয়ার পর থেকে গাড়ির ড্রাইভার আবু সুফিয়ান লাপাত্তা ছিলেন। পরে ৯ মার্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ব্যাপক জিজ্ঞাসাবাদে ড্রাইভার সহযোগী আরও দুজনের নাম জানান পুলিশকে। ১৬ মার্চ গাড়ি উদ্ধারের জন্য আবুলকে সঙ্গে নিয়ে ঢাকার সাভার থানার লুটের চর এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে কাউকে না পেয়ে পরে ডিএমপির তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্য দুই আসামি কুদ্দুস ও লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার ধানমন্ডি মডেল থানা এলাকার টোরো কার ওয়াশ থেকে জিপটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গাড়ি উদ্ধার করে সোনাডাঙ্গা থানায় এবং পরে মালিককে গাড়িটি ফিরিয়ে দেওয়া হয়।

ধলাই-সাতমা নদী থেকে উৎপন্ন হয়ে কেওরাখালী খালটি ডিঙ্গাপোতা হাওরে গিয়ে মিশেছে। বৃষ্টি বা উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদী পূর্ণ হলে খাল দিয়ে পানি হাওরে প্রবেশ করে। গত দুই বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে খালে বাঁধ নির্মাণ করা হয়। তবে এ বছর একজনের অভিযোগের কারণে....
২২ মিনিট আগে
বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকায় একটি পাহাড়ের পাদদেশ থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তারা কীভাবে মারা গেছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শিশু কন্যাসহ দুজনই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার...
২৩ মিনিট আগে
স্থানীয়দের ভাষ্য, বর্তমানে মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যান। কিন্তু তেল না পাওয়ায় চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পাম্পে ১০০ থেকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও তেল না থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল মজুত আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন
৩৭ মিনিট আগে
আজ সকালে তাঁর স্ত্রী মুক্তা ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি শপিং সেন্টারে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে আসার পর একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তাঁর স্ত্রীর হাতে থাকে ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে মুক্তা রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
৪০ মিনিট আগে