
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আজ ভোরে মরকুন পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহ আলম রিপনের ভাড়াটে সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
থানায় জিজ্ঞাসাবাদ করার পর মামলা করে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে