
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
জিসিসি প্রশাসক বলেন, ‘গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই—তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরফ উদ্দিন এসব কথা বলেন।
জিসিসি প্রশাসক জানান, নির্বাচন ও গণভোটে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশন মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শন। এসব কার্যক্রম সফল করতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এবং সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। মতবিনিময়কালে সাংবাদিকেরা নির্বাচনকালীন প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। ঢাকা বিভাগীয় কমিশনার এবং জেলার রিটার্নিং কর্মকর্তা পৃথকভাবে সেসব প্রশ্নের উত্তর দেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে