
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ওই কর্মীর নাম আব্দুল মজিদ (৬০)। তিনি বারিষাব ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের কর্মী এবং ডাওরা বানারহাওলা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। এ ঘটনায় আরও দুজন নেতা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্তে সমবেত হন। পরে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
এর মধ্যে বারিষাব ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে রাতেই মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। এ ছাড়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শিবলু আলম সোহেল এবং শ্রমিক দলের নেতা আনোয়ার হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে