
গাজীপুরের শ্রীপুরে অপহৃত পাঁচ বছরের একটি শিশুকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফুলপুর উপজেলা রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।
অপহৃত শিশুটি শ্রীপুরের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। অপহরণকারী অভিযোগে গ্রেপ্তার মোছা. রুমেলা খাতুন (২৯) ফুলপুরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
শিশুর বাবা জানান, গতকাল মঙ্গলবার তাঁর মেয়ে স্কুল থেকে বাসায় আসার পরপরই রুমেলা নামের এক নারী চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিন বেলা ১টার দিকে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল করে আমাকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। না হলে মেয়ের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানার অভিযোগ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত শিশুটি উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
নাছির আহমদ আরও বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার নারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে