
গাজীপুরের শ্রীপুরে রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার শ্রীপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন বলেন, ‘আমরা রাজেন্দ্রপুরে থাকি। বাবা শ্রীপুর কী করে এল বলতে পারছি না। কয়েক দিন ধরে বাবা একটু অস্বাভাবিক আচার-আচরণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে বাবার মরদেহ শনাক্ত করি।’
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীম জাহান আজকের পত্রিকাকে বলেন, বেলা ২টা ৪৫ মিনিটের সময় তারাকান্দিগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান এক বৃদ্ধ। কেউ বলছে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন চলে আসে। কেউ বলছে ঝাঁপ দিয়েছেন। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে