
২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে চার হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
সিটি করপোরেশনের সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) দিনভর মহানগরীর ৮টি অঞ্চলের ১১টি স্পটে ১১টি গরু জবাই করে ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করা হয়। প্রতিজন এক কেজি করে গোশত কেনার সুযোগ পেয়েছেন। বাজার থেকে বাছাই করে ৪০০ কেজির বেশি ওজনের গরু কিনে জবাই করে ভর্তুকি মূল্যে গোশত বিক্রি করা হয়।
সরেজমিন দেখা গেছে, আগ্রহী মানুষেরা লাইন ধরে গোশত কিনে নিচ্ছেন। তাঁরা পরিবারের সদস্যদের জন্য গরুর গোশত নিতে পারছেন—এ জন্য খুব খুশি। সিটি করপোরেশনের কর্মকর্তারা গোশত বিক্রির কাজ তদারক করেন।
জয়দেবপুর এলাকায় গোশত কিনে নেওয়ার সময় মধ্যবয়সী নারী আছিয়া খাতুন বলেন, বাড়িতে বৃদ্ধ স্বামী অসুস্থ। অনেক দিন তিনি গরুর গোশত খাওয়ার ইচ্ছা করেছেন। কিন্তু দাম বেশি হওয়ার গোশত কিনতে পারছিলেন না। আজ দাম কম হওয়ার সাহসে করে গোশত কিনতে এসেছেন। এ জন্য তিনি করপোরেশনের লোকদের কৃতজ্ঞতা জানান।
গাসিকের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুর মহানগরী এলাকায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন। বাজারে গরুর গোশতের দাম বেশি হওয়ায় নিয়মিত গোশত ক্রয় করে খেতে পারেন না। সে সব স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ও ২৭ রমজানকে সামনে রেখে তাঁরা যাতে গরুর গোশত খেতে পারেন তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বল্প আয়ের একজন মানুষ এক কেজি করে গরুর গোশত ক্রয় করতে পেয়েছেন। প্রতি কেজি গোশতের দাম নেওয়া হয়েছে ৫০০ টাকা। ৪০০ কেজি বা তার বেশি ওজনের ১১টি সুস্থ গরু ক্রয় করে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ কেজি করে বিক্রি করা হয়।
বাকি টাকা সিটি করপোরেশন থেকে ভর্তুকি দেওয়া হয়েছে। এর মাধ্যমে মহানগরীর প্রায় সাড়ে চার হাজার পরিবার একদিন অন্তত কমমূল্যে গরুর গোশত খাওয়ার স্বাদ পেল।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে