
পুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
এ হাট থেকে কৃষকদের টাটকা শাকসবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিবছরের মতো এ বছর শাকসবজির দাম কম থাকার কথা জানিয়েছেন কৃষকেরা।
হাটে আগত ও স্থানীয় প্রবীণেরা জানান, শ্রীপুর উপজেলার সাড়ে ৪০০ বছরের প্রাচীন হাট এটি। প্রাচীন হাটটির সঙ্গে পরিচয় আশপাশের কয়েক জেলার মানুষের। শীতকাল এলেই শীতলক্ষ্যা নদীর তীরে বসে বিশাল এ শাকসবজির হাট।
আজ বুধবার সকালে হাট বরমীতে গেলে চোখে পড়ে, ভোরের সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও, হোসেনপুর উপজেলা কৃষকেরা নৌকায় টাটকা শাকসবজি নিয়ে হাটে আসছেন। এ সময় দূর থেকে দেখলে শীতলক্ষ্যা নদীর তীরকে মনে হয় একটি ফুলবাগান। আর সেই বাগানে বিভিন্ন বাহারি রঙের ফুট ফুটেছে। কিন্তু গেলে দেখা যায় লাল আলু, টমেটোসহ নানান শাকসবজির পসারা সাজিয়ে বসেছে স্থানীয় কৃষকেরা।
দূরদূরান্তর পাইকারেরা দরদাম করে টাটকা শাকসবজি কিনে নিচ্ছেন। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচা মরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মুলা, লাউসহ শীতকালীন টাটকা শাকসবজি। কৃষক ও পাইকারেরা জানান কোনো ধরনের খাজনা ছাড়া শীতলক্ষ্যার তীরে টাটকা শাকসবজি বেচাকেনা চলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।

গফরগাঁও উপজেলার কৃষক গিয়াসউদ্দিন জানান, এ বছর চার বিঘা জমিতে আলু, টমেটো ও কাঁচা মরিচ চাষ করেছেন। ফলন মোটামুটি ভালো। প্রতিবছরের মতো এ বছর শাকসবজি দাম নেই। তবুও খুশি তিনি ভালো ফলনে। প্রায় প্রতিবছর বরমীর হাটে শাকসবজি বিক্রি করতে আসেন। এখন পর্যন্ত আড়াই লাখ টাকার শাকসবজি বিক্রি করছেন।
গিয়াসউদ্দিন বলেন, ‘শুধু আমি না, আমাদের আশপাশের কয়েকটি গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বরমী বাজারে বিক্রি করতে আসে।’
আলু, টমেটো বিক্রি করতে এসেছেন কৃষক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘শীতলক্ষ্যা তীরে শাকসবজি বিক্রি করতে আমাদের অনেক সুবিধা। নৌকা থেকে তীরে উঠিয়ে সাজিয়ে রাখি। এরপর পাইকারেরা দরদাম করে নিয়ে যায়। এখানে শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না।’

কৃষক হাফেজ উদ্দিন বলেন, ‘আমাদের শাকসবজি খুবই ভালো। শাকসবজি উৎপাদন করতে আমরা ক্ষতিকারক কিছু ব্যবহার করি না। জৈব সার প্রয়োগ করি জমিতে। বীজ উৎপাদন খরচের তুলনায় দাম খুবই কম। এ জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম ভালো হলে কৃষক লাভের মুখ দেখত।’
পাইকার সোহেল মিয়া বলেন, ‘টাটকা শাকসবজি কিনতে প্রতি বুধবার বরমী বাজারের শীতলক্ষ্যা তীরে আসি। টাটকা শাকসবজির কদর ভালো বলে এখান থেকে শাকসবজি কিনে ঢাকায় বিক্রি করি। এখানে শাকসবজি খুবই ভালো। টাটকা শাকসবজির তুলনায় দামও একটু কম।’
বরমী বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, শীতলক্ষ্যা নদীতীরে প্রতিদিন বসে টাটকা শাকসবজি হাট। দুই ঘণ্টা চলে বেচাকেনা। অল্প সময়ে এই হাটে লাখ লাখ টাকার টাটকা শাকসবজি বিক্রি হয়। সপ্তাহে এক দিন শাকসবজি বিক্রি করতে কোনো টাকাপয়সা দিতে হয় না কৃষকদের। সপ্তাহে বুধবার ছাড়াও প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি বিক্রি হয়। দূরদূরান্তর পাইকারেরা শাকসবজি কিনে নিয়ে যায়। নদীর তীরে বাজার বসার কারণে মালামাল ওঠানামা করা খুবই সহজ। তাই কৃষকেরা শীতলক্ষ্যা তীরে শাকসবজি নিয়ে আসে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে