
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার আজিম সরদার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা দুই মামলার আসামি।
আজ মঙ্গলবার ভোরে গাজীপুর সদরের মির্জাপুর বাজার এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজিম এলাকায় জাহাঙ্গীরের ক্যাশিয়ার ছিলেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন। কেউ তাঁদের স্বার্থবিরোধী কিছু করলে শারীরিকভাবে নাজেহালও করতেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরের বিভিন্ন উসকানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশ্যে এলাকায় আসেন বলে পুলিশের ধারণা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আজিম এলাকায় এসেছেন, গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাঁকে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থের জোগানদাতা। তাঁকে ইতিপূর্বে স্থানীয় ইউটা গার্মেন্টসে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে বের হন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে