
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে দুটি ভাড়া বাড়ির প্রায় অর্ধশত কক্ষ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকো কারখানা ও তানিয়া হাসপাতালের পাশে খোকন মিয়া ও নুরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ঘরে থাকা নগদ অর্থ, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবসহ ভাড়াটিয়াদের মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, এই ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে একটি কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে খোকন মিয়ার বাড়ির ৩৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের নুরুল ইসলামের আরও ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক খোকন মিয়া বলেন, কক্ষগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। আগুনে তাঁর ভাড়া বাড়ির প্রায় সব কক্ষ পুড়ে গেছে। অপর দিকে নুরুল ইসলাম বলেন, পাশের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে তাঁর ঘরগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘরের সবকিছু পুড়ে গেছে। আগুন দেখতে পেয়ে সবাই দ্রুত বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে