
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলেকে রক্ষা করতে গিয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই এলাকার সৌকত হোসেনের স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত একই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে সুজন (৩০)।
নিহত নারীর স্বামী সৌকত হোসেন বলেন, বাড়ির পাশের মাঠে কয়েকজন যুবক ব্যাডমিন্টন খেলছিলেন। তাঁর ছেলে শাওন মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাতের দিকে তিনি (সৌকত) খেলোয়াড়দের খেলা বন্ধ করতে বললে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিদ্যুতের তার ছিঁড়ে মাঠের লাইট বন্ধ হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন শাওনকে মারধর শুরু করেন।
সৌকত আরও বলেন, ছেলেকে বাঁচাতে সাবিনা ইয়াসমিন এগিয়ে গেলে উত্তেজিত সুজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাঁকে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে