
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর দত্তপাড়া এলাকার ইসমাইল হোসেন ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশব (২৮) ও বনমালা এলাকার মজিবুর ব্যাপারীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী নূর (৩২)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থান করছেন এমন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ টঙ্গীর পূর্ব থানায় চারটি ও আলী নূরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে