
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন লিটন চন্দ্র ঘোষ (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ী। আজ শনিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি ঘোষ চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে। তিনি পৌরসভা-সংলগ্ন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন বালীগাঁও এলাকার মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তাঁর স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং তাঁদের ছেলে মাসুম মিয়া (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মাসুম মিয়া ওই হোটেলে খাবার খেতে যান। বেলা ১১টার দিকে কোনো এক তুচ্ছ বিষয়ে হোটেলের কর্মচারী অনন্ত দাসের (১৭) সঙ্গে মাসুমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে মাসুমের বাবা স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে হোটেলের মালিক লিটন চন্দ্র ঘোষ তাঁর কর্মীকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাঁকেও বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে বেলচা দিয়ে লিটন চন্দ্রের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত স্বপন, তাঁর স্ত্রী মাজেদা ও ছেলে মাসুমকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে