
গাজীপুরে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এজেন্টের প্রায় ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে মহানগরীর বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, বিকেল সোয়া ৪টার দিকে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মী ম্যানেজার হাবিবুর রহমান ও তাঁর সহকারী সোহরাব মোটরসাইকেলে চড়ে মহানগরীর ব্যস্ততম ভোগড়া বাইপাস শাখা থেকে টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। পথে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই কর্মীকে মারধর করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওসি জানান, এ সময় ছিনতাইকারীদের হামলায় ম্যানেজার হাবিবুর রহমান আহত ও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহানগর পুলিশের উপ-কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছি। অপরাধীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে