
গাজীপুরের টঙ্গীতে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমায় দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়েন দিদার। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তিনি হৃদ্যন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, দিদার তরফদারের বাড়ি খুলনা নগরীর লবণচড়া থানার বাঙালগলি গ্রামে। তিনি তৈয়ব আলীর ছেলে। ইজতেমার তৃতীয় ধাপে ময়দানের ৪১ নম্বর খিত্তায় (তাঁবুর নির্দিষ্ট এলাকা) অবস্থান নিয়েছিলেন দিদার। আজ ইজতেমা ময়দানে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বজনদের কাছে লাশ পাঠানো হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
৭ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৩ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২৯ মিনিট আগে