গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে একটি পুরুষ নীলগাই দেয়াল টপকে বেরিয়ে গেছে। গত বৃহস্পতিবার নীলগাইটি বেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারে মাইকিং করছে পার্ক কর্তৃপক্ষ।
তবে শ্রীপুর উপজেলা ও পাশের ভালুকা উপজেলার কয়েকটি স্থানে নীলগাইটিকে দেখতে পেয়েছেন বলে জানান স্থানীয় লোকজন।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘১৬ জানুয়ারি দুপুরের দিকে একটি নীলগাই অপর একটি নীলগাইকে ধাওয়া করছিল। এ সময় দেয়াল টপকে বেরিয়ে যায় পুরুষ নীলগাইটি। এরপর থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। উপজেলার জয়নাতলী ও ভালুকা উপজেলার জঙ্গলে নীলগাইটি দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমন খবরে আমরা উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।’
মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি গণমাধ্যমের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন করছি, যেখানে নীলগাইটি দেখতে পাবেন, তাঁরা যেন সঙ্গে সঙ্গে আমাদের খবর দেন।’
বহু বছর আগে নির্মিত পার্কের সীমানাপ্রাচীরটি খুবই ঝুঁকিপূর্ণ। নীলগাইটি লাফ দেওয়ার সময় বেশ কিছু দেয়াল ভেঙে যায়। এ জন্য নীলগাইটি সহজে বেরিয়ে যেতে পেরেছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ সেকেন্ড আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে