
গাজীপুরের টঙ্গী এলাকার সাহেরা মার্কেটে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক গুদামমালিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। আজ সোমবার রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোলায়মান (৪৮)। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার মানিকপুর গ্রামের মৃত মাহমুদুল্লাহর ছেলে।
রাতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহার মার্কেটে সোলায়মানের মালিকানাধীন ‘ফেমাস ক্যামিকেল’ নামের রাসায়নিক গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ, নূরুল হুদা, পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবুসহ চারজন অগ্নিদগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়।
এ ঘটনার সাত দিন পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থানায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। তবে ঘটনার পর থেকে গুদামমালিক পলাতক ছিলেন।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় গুদামটির মালিককে থানায় হস্তান্তর করেছে র্যাব। আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে