
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, ‘ইঁদুর-বিড়াল খেলতে চাই না। যত দিন দায়িত্বে থাকছি, তত দিন দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই।’
আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, গাজীপুর দেশের একটি বৃহৎ সিটি করপোরেশন। এ নগরীতে পরিবেশ-জনস্বাস্থ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, মশকনিধন, ফুটপাত ও সিটি করপোরেশনের দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
জিসিসির প্রশাসক বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি ফ্লাইওভার দ্রুত নির্মাণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার জনগণের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। জিসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় জনসাধারণ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে টঙ্গীতে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও একটি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।
শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, নগরীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নগরবাসীর ন্যায্য নাগরিক সেবা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে জিসিসি।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে