
হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) রফিকুল হাসান গনি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। যদি মনে হয় ভাড়া আরও বাড়ানো দরকার, সেক্ষেত্রে আপনারা আগামী বছর সরকারের সঙ্গে বসে ভাড়া বানানোর বিষয়ে কথা বলবেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে চন্দ্রা ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি রফিকুল হাসান গনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যায় মানুষজন। ৬০ লাখ মানুষ ৩-৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে, এটা সম্ভব নয়। রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং এই রাস্তাগুলোই কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নেই, অতিরিক্ত যাত্রী বহনসহ নানান সমস্যা দেখা দেয় ঈদযাত্রায়।
পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। এ ছাড়া দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দেবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। এ ছাড়াও মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে, এ জন্য তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিষেশ অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, সওজের নির্বাহী প্রকৌশলী খ. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শহরিয়ার ও গাজীপুর জেলার কর্মরত সাংবাদিকেরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে