
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ওয়ার্কশপে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনে চার ব্যক্তি দগ্ধ হয়েছেন। এর মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় মোতালেব ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বের হয়ে পাশের চায়ের দোকানের আগুনে লেগে যায়। এতে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, গ্রাহক সফিকুল ইসলাম ও শামীম আহমেদ দগ্ধ হন। আগুনে দোকানের কিছু মালামাল ও সাইনবোর্ডও পুড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হাসান রায়হান বলেন, ঘটনাটি সম্পর্কে আমাদের কেউ অবহিত করেনি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে