
গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে দলবল নিয়ে অনুষ্ঠান পণ্ড, শিক্ষকদের শাসানো ও অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনায় ছয় নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন গাজীপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রতীয়মান হয়েছে যে বহিষ্কৃত ব্যক্তিরা ১৯ এপ্রিল বাঁশবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচার-আচরণ করেন তাঁরা। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এমন কর্মকাণ্ড দলের আদর্শ, লক্ষ্য, স্বার্থপরিপন্থী এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ঘটনায় দলীয় গঠনতত্ত্বের ক্ষমতা বলে তাঁদের বিএনপির সব পদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, নির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির ছয়জন নেতা-কর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে