
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফুলছড়ির মতো দুর্দশাগ্রস্ত, শিক্ষাব্যবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, হাসপাতাল খারাপ—এমন উপজেলা সারা দেশে একটিও নাই। এর চেয়ে কষ্টের কথা আর থাকতে পারে না। আগামীর বাংলাদেশে যারা বৈষম্য করবে না, তাদের আপনারা নেতা নির্বাচিত করবেন।’
আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘যে নদীতে ফুলছড়ি উপজেলার অনেক মানুষের সহায়-সম্বল ও ভিটেবাড়ি ভেসে যায়, সেই নদীর ভাঙন রোধে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ আসলেও কোনো কাজ হয়নি, শুধু লুটপাট হয়েছে। নেতারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন। সেই নেতাদের ফুলছড়ির আগামীর রাজনীতিতে আর দেখতে চাই না।’
তিনি বলেন, ‘আপনারা যদি আপনাদের সন্তানের উন্নতি চান, তাহলে তাদের পড়ালেখা নিশ্চিত করতে হবে। যে নেতারা আপনাদের সন্তানের পড়ালেখা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজেট নিশ্চিত না করে, তাদের ছেলে-মেয়েদের ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করায়, তারা আপনাদের নেতা হতে পারেন না।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘ফুলছড়ি আর সাঘাটা মিলে একটি আসন। অথচ যত উন্নয়ন সব একটি উপজেলাই হয়। বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল অবহেলিত। এই অঞ্চলের মধ্যে গাইবান্ধা আর গাইবান্ধার মধ্যে ফুলছড়ি অবহেলিত।’

এই সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, রফিকুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবন, ছাত্রনেতা আহসানুল হক স্বাধীন, আরিফ খান, সাদ্দাম হোসেন, আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে